বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা

ঢাকাসহ সারাদেশে আজ বিএনপির শোক মিছিল

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৩২৯ বার পড়া হয়েছে

দলের পদযাত্রার সময় লক্ষ্মীপুরে কৃষকদল নেতা নিহতের প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে ‘শোক মিছিল’ করবে বিএনপি।

মঙ্গলবার দল ও জোটের শরিকদের পদযাত্রায় হামলার প্রতিবাদ জানাতেও আজকের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোক মিছিল বের করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী অভিমুখে দ্বিতীয় দিনের পদযাত্রা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।

পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের সব মহানগর ও জেলা শহরে শোক মিছিল বের করা হবে।

তিনি বলেন, বিকাল ৩টায় নয়াপল্টন থেকে একটি শোক মিছিল বের করে শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন