বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৯৪২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে রবি এবং ২০২৩-২০২৪ মৌসুমে গম,ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২৮৯৫ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার(২৩ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও সার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বীজ ও সার বিতরণকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, অতিরিক্ত কৃষি অফিসার মো. আব্দুল ওয়াহেদ খান প্রমুখ।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন,গম,ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম,শীতকালীন পেঁয়াজ ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২৮৯৫ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ হচ্ছে। আজ ২ হাজার কৃষককে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং এমওপি সার প্রদান করা হচ্ছে। এতে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন