বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে:নিহত ২, আহত ৪

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৯৭৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে বাঁচাতে গিয়ে যাত্রিবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় । এই ঘটনায় গাড়িতে থাকা এক যাত্রী ও পথচারী ওই মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছেন। আজ (২৫ নভেম্বর) শনিবার সন্ধ্যার আগে ময়মনসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরহোসেনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রাইভেটকারটি চরহোসেনপুর এলাকার হেলাল উদ্দিনের পুকুর সংলগ্ন আসা মাত্রই পথচারী মাদ্রাসা ছাত্রী জান্নাতুল আদন হঠাৎ গাড়ি সামনে এসে যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ২জন মারা যায়। প্রাইভেটকারে থাকে আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মো. লোকমান হোসেনের মেয়ে জান্নাতুন আদন (১১) এবং কিশোরগঞ্জের বাজিদপুর উপজেলার ইলুচিয়া এলাকার মৃত বানু পালের পুত্র বাবুল পাল (৬৫)। এদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আহতরা হলেন- বাবুল পালের স্ত্রী সীমা পাল (৪৫), ছেলে তন্ময় পাল (২৫), গৌরীপুর উপজেলার পাটবাজার মোড় এলাকার ইন্দ্রজিৎ দাসের স্ত্রী সুপ্তিপাল (৩৫), ছেলে শ্রেষ্টজিৎ দাস (০৭)।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘ নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন