বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরগঞ্জে পরিসংখ্যান দিবস উদযাপন

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২৬ বার পড়া হয়েছে

‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিসংখ্যান তদন্তকারী সারোয়ার আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এ,কে,এম ফরিদ উল্লাহ। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার কমান্ডার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি,
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এস,এম সানোয়ার রাসেল, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) তৌহিদ আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন