বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক

কোটা প্রথা বাতিলের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭২৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে বৈষম্যমূলক কোটা প্রথা বাতিলের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, বাংলার বীর সন্তানদের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে এবং আমরা চাই দেশের মুক্তিযোদ্ধারা বরাবর সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং সম্মান পাক । কিন্তু মুক্তিযোদ্ধাদের নাম করে তাদের নাতি-নাতনীরা শিক্ষা কিংবা চাকরি ক্ষেত্রে কোটার নামে যেসকল সুবিধা পেয়ে আসছে আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোটা বৈষম্যের স্বীকার হতে চাই না।সকল শিক্ষার্থীকে তাদের মেধার ভিত্তিতে মূল্যায়নের মাধ্যমে চাকুরিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী খলিল শেখ, হাসানুর রহমান সজিব, সাকিবুজ্জামান সাকিব,শেখ মাহমুদ নানক, মোজাম্মেল হক, রিদওয়ান হাসান ফাহাদ, আরশাদুল হক, এস এম ইমরান , তাইজুল ইসলাম আরো অনেকেই।
উল্লেখ্য যে,সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত রায়ের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন