বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ফিলিং স্টেশনে অগ্নিকান্ড, হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা ইন্ট্রাকো এলপিজি’র

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৫৮৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরীতে আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এসময় দুইটি নিহত পরিবার এবং একটি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

সোমবার (১১ নভেম্বর) বিকালে নগরীর কাঠগোলা এলাকার একটি বাসায় অগ্নিকান্ডে নিহতদের স্বজনদের ডেকে এনে এই আর্থিক সহযোগীতা দেয় ইন্ট্রাকো এলপিজি লিমিটেড।

এর মধ্যে নিহত ফিলিং স্টেশনের কর্মচারী তোফাজ্জল হোসেনের স্ত্রী ফারহানা আক্তার এবং মুদি দোকানি আবুল হোসেনের স্ত্রী লাভলী বেগমের হাতে নগদ এক লাখ টাকা প্রদান করা হয়। এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজিজুল হককেও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

ইন্ট্রাকো এলপিজি লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) মো. মুকুল আহমেদ বলেন, এটি একটি দুর্ঘটনা। এ ঘটনায় আমরাও মর্মাহত। তাই মানবিক কারণে আমাদের কোম্পানির পক্ষ থেকে হতাহতদের পরিবার ও ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে হতাহত অন্য পরিবারগুলোকেও এই সহযোগীতা প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বেলা পৌনে ৩ টার দিকে ময়মনসিংহ সদরের আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭টি গাড়ী অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেকটার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি রয়েছে। এসময় প্রাইভেটকার থেকে হিমেল মুন্সি নামের এক জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন‌ (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যায়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন