বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

ত্রিশালে নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত কাজ করার উপর গুরুত্বারোপ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে
ত্রিশালে নারীর প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত কাজ করার উপর গুরুত্বারোপ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ত্রিশাল উপজেলা স্টিয়ারিং কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। ত্রিশাল শশী ফাউন্ডেশান এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় জুন ২০২৪ মাসে ত্রিশাল উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। আজকের সভায় পূর্বে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অগ্রগতি ও ভবিষ্য করনীয় বিষয়ে পরিকল্পনা গ্রহণ সহ জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।

তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। স্টিয়ারিং কমিটির উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোণা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ও ত্রিশাল স্টিয়ারিং কমিটিরি সমন্বয়কারী মৃনাল কান্তি চক্রবর্তী। সভায় নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নারী নির্যাতন প্রতিরোধ কমিটি পুন:গঠন সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্ট্যান্ডিং কমিটি সমূহে নারী প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা, নারী ও শিশু সহায়তা কেন্দ্র সক্রিয়করণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকিম, ত্রিশাল থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর কামরুন্নাহার, পোড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংস্কৃতি কর্মী অবিনাশ চন্দ্র দাম, মহিলা পরিষদ নেত্রী ও নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদা আক্তার,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের সভাপতি তানজুম মোস্তফা অর্না, তৃণমুল নারী নেত্রী মাহমুদা আক্তার প্রমুখ। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর কবীর অনিক প্রমুখ।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ত্রিশাল উপজেলার পরিবার পরিকলœনা বিভাগের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ সহ কৈশোরকালীন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে আমাদের প্রায় সকল স্টাফ নারী হওয়ায় তাদের মাধ্যমে তৃণমুল পর্যায়ে বার্তাসমূহ সহজেই পৌছে দেয়া সম্ভব। সভার শুরুতেই অনলাইনে যুক্ত থেকে বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপপরিচালক নাসরিন বেগম বর্তমান প্রেক্ষাপটে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে সরকারী-বেসরকারী সকলকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে সকল সদস্য অংশগ্রহণমূলক আলাপ আলোচনার ভিত্তিতে স্থানীয় সমস্যার আলোকে একটি বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা তৈরি করেন। উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস জাতীয় পর্যায়ে মুখ্য ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন