মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর যুবক নিহত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আনার মিয়া (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার পরিবার আনার মিয়ার মৃত্যুর বিষয়টি জানতে পারে।
নিহত আনার মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকি মহল্লার মৃত সওদাগর মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ০৭ বছর আগে মালয়েশিয়ায় যান। তিনি মালয়েশিয়ার মালাকা শহরের ওয়েস্টার্ন ফ্রুট নামে একটি বিস্কিট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। ২৪ ই এপ্রিল বৃহস্পতিবার রাতের কাজ (নাইট ডিউটি) শেষ করে সাইকেল চালিয়ে নিজ বাসায় ফিরছিলেন আনার মিয়া । রাস্তা পাড় হওয়ার সময় চলন্ত গাড়ির চাপায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর ভাবে আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সরকারি মালেকা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে ০৮ দিন চিকিৎসা নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ০১ মে বৃহস্পতিবার রাতে মৃত ঘোষণা করেন। শুক্রবার নিহতের পরিবার মৃত্যুর খবরটি শুনে নিশ্চিত হয়েছেন।
আনার মিয়ার স্ত্রী রোকসানা বেগম জানান, আমার স্বামী এভাবে মারা যাবে আমি কখনো ভাবতেও পারিনি। যদি জানতাম, ওকে বিদেশ যেতে দিতাম না। আমি আমার স্বামীর মুখটা শেষবারের মতো দেখতে চাই।
নিহতের বন্ধু প্রবাসী নাঈম ইসলাম জানান , সে আমাদের ফ্যাক্টরিতে মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। তার অনাকাঙ্খিত মৃত্যুতে আমরা শোকাহত। নিহতের লাশ দেশে পাঠানোর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।
সাত বছর আগে আনার মিয়া মালয়েশিয়ায় পাড়ি জমান।গত ছয় মাস আগে তিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। তিনি দীর্ঘদিন যাবত উক্ত ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। তার স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রয়েছে।
ছবি: আনার মিযা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন