সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

কটিয়াদীতে ইউনিয়ন আ’লীগ নেতা লিটন গ্রেফতার

কিশোগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৯৯ বার পড়া হয়েছে

কটিয়াদীতে ইউনিয়ন আ’লীগ নেতা লিটন গ্রেফতার

কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া লিটনকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। কিশোরগঞ্জের সদর থানার একটি মামলায় গত শনিবার ৯ টার দিকে উপজেলার আনন্দ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিটন জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের ফরিদ ভুইয়ার ছেলে।
জানা যায়, গত শনিবার(৩ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালালপুর ইউনিয়নের আনন্দ বাজার থেকে তাকে গ্রেফতার করে প্রথমে কটিয়াদী থানায় আনা হয়। তারপর সেখান থেকে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ গ্রেফতারকৃত লিটনকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন । তিনি দীর্ঘদিন যাবৎ উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাড়িতেই বসবাস করতেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় নাশকতার মামলা রয়েছে। তবে কটিয়াদী থানায় তার নামে কোন মামলা নেই।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

‌

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন