বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন-সিজন ২২ উপলক্ষ্যে আবদুল্লাহ এন্টারপ্রাইজ এর সারাদিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন

ফুলবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৫৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রঘুনাথপুরে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজের আয়োজনে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর প্রচার-প্রচারণা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসেবে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বিশাল র‌্যালি, টি শার্ট বিতরণ, লিফলেট বিতরণ কর্মসূচি, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি,খাবার বিতরণ কর্মসূচি, ছেলেদের ফুটবল খেলা, মেয়েদের চেয়ার খেলার আয়োজন করা হয়।
গত বৃহস্পতিবার প্রায় ৫ শতাধিক লোকবল নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। ব্যান্ড পার্টির তালে তালে উক্ত র‌্যালীতে উৎসুক জনতা আনন্দচিত্তে অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে মেয়েদের মনোমুগ্ধকর চেয়ার খেলা এবং সমস্ত মাঠ ‘উই লাভ ওয়ালটন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উক্ত আয়োজনে কোম্পানীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ মশিউর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ রুহুল আমিন, অতিরিক্ত রিজিওনাল সেলস ম্যানেজার সাব্বির হাসান সৌরভ এবং এসি মার্কেট মনিটর মোঃ লুৎফর রহমান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন