শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বল্লেন চাকরি ছেড়ে দেবো জাতীয় সংসদের কেবিনেট কক্ষে আয়োজিত সভায় ব্যারিস্টার সালেহী এমপি মাদকাসক্ত ছেলের হাতে মা খুন: পিতা গুরুতর অবস্থায় রংপুরে: খুনি গ্রেফতার কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী

বিদ্যুৎ উৎপাদনের প্রকৃত খরচ দিতে প্রস্তুত থাকুন : প্রধানমন্ত্রী

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩২৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার অঙ্গীকার পূরণ করেছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে সরকারকে দেশে কয়েকদিন লোডশেডিং দিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতে হয়েছে। তবে এখন সেই সমস্যা শেষ হয়েছে।

তিনি বলেন, গত সপ্তাহে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

রোববার রাজধানীর ফার্মগেট এলাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, উৎপাদন খরচ অনেক বেশি হলেও সরকার ভর্তুকি মূল্যে সবাইকে বিদ্যুৎ সরবরাহ করে।

কিন্তু বৈশ্বিক মন্দা বিবেচনায় কম দামে বিদ্যুৎ দেয়া সম্ভব হবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে। তাই (জনগণকে) প্রকৃত মূল্য দিতে হবে।

তিনি আরো বলেন, ‘দেশের ব্যবসায়ীসহ সবাইকে মিতব্যয়ীতা অবলম্বন করতে হবে এবং গ্যাস উৎপাদনে আমাদের যে টাকা খরচ হয় এবং পরিবহন খরচ হয় তা সবাইকে দিতে হবে। তা না হলে আমরা বিদ্যুৎ দিতে পারব না। আপনারা যদি (বিদ্যুৎ) চান, আপনাদেরকে প্রকৃত মূল্য দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ, গ্যাস, পানি ও জ্বালানির খরচ কমিয়ে আনা সম্ভব।

সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন