বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

পৈত্রিক সম্পত্তি চাওয়ায় বোনদের হত্যার হুমকি, হামলা-ভাঙচুর

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৈত্রিক সম্পত্তি বুঝে চাওয়ায় বোনদেরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার মোছাঃ বেগম আক্তার বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখত অভিযোগ দায়ের করেন। বেগম আক্তারের বাড়ি উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকরঝাপ গ্রামে। তার স্বামী মোঃ সবুজ মিয়া ও পিতা মৃত আঃ করিম।

লিখিত অভিযোগে মোছাঃ বেগম আক্তার উল্লেখ করেন, মাকড়ঝাপ, হিরারধর ও সাতীয়া মৌজায় তিনি ও তার ৪ বোন মোছাঃ রেনুয়ারা বেগম,নাজমা আক্তার, মঞ্জুয়ারা খাতুন, হালিমা খাতুন পৈত্রিক হিস্যা সূত্রে প্রায় ৮৫ শতাংশ জমি পান। জমির ভাগ চাওয়ায় তাদের ভাই মোঃ লাল মিয়া(৫২), মোঃ সোলায়মান(৩৮) এবং ভাতিজা মোঃ উমর ফারুক(২৭), মোঃ জাবের(২৪),মোঃ আরমান(২০) হত্যার হুমকি দেয়। ভাই ও ভাতিজারা তাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমি জোর পূর্বক দখল করে আছেন। ভাইয়েরা বোনদের খোঁজ-খবর নেবেন তো দূরের কথা, নানা ধরনের অত্যাচার ও নির্যাতনের কথাও উল্লেখ করেন বেগম আক্তার। দফায় দফায় গ্রাম্য সালিশ করেও জমির ভাগ দিতে রাজি হয়নি ওই পাঁচ বোনের ভাই-ভাতিজারা।

এদিকে বোনেরা আইনের আশ্রয় নেওয়ায় ও জমিতে ঘর উত্তলন করলে ভাই-ভাতিজারা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলার করে। জমিতে ওঠানো ঘরে হামলা ও ভাঙচুর করে। পরে বিবাদী পক্ষ থানায় উল্টো আরেকটি মিথ্যা অভিযোগ দায়ের করে বোনদের হয়রানি করার উদ্দেশ্যে।

এবিষয়ে ভুক্তভোগী বেগম আক্তার বলেন, আমরা আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে ঘর তুলে মাটি কাটতে গেলে আমার ভাই- ভাতিজারা ও তাদের দলবলসহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা ও ঘরে ভাঙচুর করে। এসব অত্যাচার করার পরেও তারা হয়রানি করার জন্য থানায় আমাদের নামে মিথ্যা অভিযোগ করেছে। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, দুই পক্ষই থানায় একটি করে অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন