বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

সোলেদার শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২২০০ বার পড়া হয়েছে

ইউক্রেনের ডনবাস অঞ্চলের শহর সোলেদারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। এক মাস যুদ্ধের পর এ শহরে ইউক্রেনীয় বাহিনীর পতন ঘটেছে। শহরটির নিয়ন্ত্রণ রাশিয়ার আক্রমণাত্মক যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

সোলেদার শহরের নিয়ন্ত্রণ নেওয়ায় এখন পার্শ্ববর্তী বড় শহর বাখমুতে ইউক্রেনীয় সেনাদের রশদ সরবরাহ রাস্তা বন্ধ করে দিতে পারবে রুশরা।

কিন্তু সোলেদারে এখনও ইউক্রেনীয় সেনারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। মস্কোর দাবিকে তথ্যগত তথ্য গোলমাল বলে উড়িয়ে দিয়েছে কিয়েভ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। ডনবাস অঞ্চলের সোলেদার শহর কেন্দ্র গত মাস থেকে দুই পক্ষের তুমুল লড়াই শুরু হয়। এই শহরের ইউক্রেনের সবচেয়ে বড় লবণখনি অবস্থিতি। এছাড়া যুদ্ধে কৌশলগত কারণে এই শহর দুই বাহিনীর কাছেই গুরুত্বপূর্ণ।

চলতি সপ্তাহে রাশিয়ার ভাড়াটিয়া সামরিক কোম্পানি ওয়াগনার গ্রুপ সোলেদার শহর নিয়ন্ত্রণের দাবি করে। ওয়াগনার গ্রুপ জানায়, তারা ইতিমধ্যে ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে বিশাল ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কে দখল করেছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সোলেদার শহর দখলের দাবি করে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন