বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ ক্যাম্পেইন ও বর্ণাঢ্য শোভাযাত্রা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৩২৩ বার পড়া হয়েছে

“অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন,

জমিজমা নিষ্কণ্টক রাখুন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের প্রথম দিনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোসা. হাফিজা জেসমিন।

সোমবার (৬মার্চ) সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের ব্যানারে উপজেলা পরিষদের চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ,এসএম সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতু জহুরা, ভূমি অফিসের নাজির মোহাম্মদ আতাউল করিম সেলিম, সরিষা ও জাটিয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রেহেনা ইয়াসমিনসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহজে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। সকল ভূমি অফিসে গ্রাহকদের কর প্রদানে উৎসাহিত করার জন্য সপ্তাহব্যাপী এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে সকল ইউনিয়ন ভূমি অফিসে একটি করে সেবা বুথ থাকবে। নাগরিকের সহজে ভূমি উন্নয়ন কর আদায় করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এই বুথ থেকে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ক্যাম্পেইন শেষে প্রত্যেক ইউনিয়নে ১০ জন করে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা প্রদান করা হবে।এজন্য ক্যাম্পেইনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে স্ব স্ব ইউনিয়ন ভূমি অফিসের সেবা বুথে সকলকে দ্রুত যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি। তিনি আরও বলেন, গ্রাহকদের ভূমি সংক্রান্ত যেকোন সেবা দিতে প্রস্তুত উপজেলা ও সকল ইউনিয়ন ভূমি অফিস। এরপরেও যারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবে না তাদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন