রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৭৬৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় অমিত হাসান মারুফ (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শনিবার (২৭মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল সীমানার গালাহার মোড় বাজারে এই ঘটনা ঘটে। নিহত ওই কিশোর ঈশ্বরগঞ্জ উপজেলার মগঢুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ফারুক মিয়ার পুত্র। নিহত মারুফ মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার বিকেলে অমিত হাসান মারুফ মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহগামী মাইজবাগ বাজারের দিকে আসছিলেন।ঈশ্বরগঞ্জ-নান্দাইল সীমান্তবর্তী গালাহার পর্যন্ত আসতেই কিশোরগঞ্জগামী দ্রুত গতির একটি ট্রাক মারুফকে চাপ দেয়। এতে মহাসড়কে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মারাত্মক রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মৃত অবস্থায় মরদেহ ব্যাগ ভর্তি করে উদ্ধার করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধারকরে থানায় নিয়ে আসে।

নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার মোহাম্মদ রেজাউল করিম মুঠোফোনে বলেন- ট্রাকের চাপায় পড়ে মোটরসাইকেল আরোহী মারুফ ঘটনাস্থলেই মারা গেছে। খবর পেয়ে সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সমন্বয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন