রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের

গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীরের নেতৃত্বে সুবিশাল গণবিক্ষোভ মিছিল ঐতিহ্যবাহী কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকার দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলন, অবিলম্বে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অতীত থেকে শিক্ষা নিন এবং জন আকাঙ্ক্ষা পূরণে কোন কালক্ষেপণ না করে অতি দ্রুত বাস্তবায়ন করুন। সমাবেশটি পরিচালনা করেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল হামিদ মিয়া।

গতকাল শনিবার (১ আগস্ট) শেষ বিকেলে বিক্ষোভ পরবর্তী সমাবেশেটিতে জেলা জামায়াত এবং অংক সংগঠনের আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অ্যাড ইয়াছিন আলী সরকার, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা মো: নিজাম উদ্দিন ও কুড়িগ্রাম জেলা শিবিরের সভাপতি মোশারফ হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন