বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

ঈশ্বরগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১৩৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্যাশমেমো না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টানানো এবং লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় দুই খুচরা সার ডিলারকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ মার্চ) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল প্রমুখ।

এসময় সারের বাড়তি দাম না রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। পাশাপাশি তাদের সতর্ক করা হয় ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে সারের সুষ্ঠু সরবরাহের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন