বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুৎপৃষ্টে কৃষাণীর মৃত্যু

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৬৫৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে সাজেদা খাতুন(৪২) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। (৪ মে) শনিবার দুপুর ১ টার দিকে  উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চর পূবাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন ওই গ্রামের মো. হুমায়ুন কবিরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু হানিফা হানিফ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,  চলমান বোরোধান মাড়াই করে বাড়ির উঠোনে বৈদ্যুতিক  পাখার সাহায্যে ধান উড়ানোর সময় হঠাৎ বিদ্যুতের তারে পা লেগে যায় কৃষাণী সাজেদা খাতুন। পরে গুরুতর আহত  অবস্থায় ওই কৃষাণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন,  ‘ ফ্যানের বাতাসে ধান উড়ানোর সময় বিদ্যুতায়িত হয়ে কৃষাণী মারা যান। এ ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর  করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন