শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের রৌমারী ও ফুলবাড়ীতে জুয়ার আসরে দেড় লক্ষাধিক টাকাসহ আটক-১৫ কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬৫৭ বার পড়া হয়েছে

তানজিল আহমেদ তালুকদার পূর্বধলা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও ৭ নং আগিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃরুহুল আমিন তালুকদারের ছোট ছেলে।তিনি আনন্দ মোহন কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী।ক্যাম্পাসে একজন সুবক্তা ও ক্লিন ইমেজের ছাত্রনেতা হিসেবে তিনি শিক্ষার্থীদের সমধিক গ্রহণযোগ্য।বিনয় ও নম্র আচরণের জন্য শিক্ষক, কর্মচারীদেরও প্রিয়মুখ তিনি।

বিগত প্রায় ১ বছর আগে ঘোষিত আনন্দ মোহন কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন তানজিল।দায়িত্ব পালনে সফলতা ও শিক্ষার্থীপ্রিয়তার মাধ্যমে জায়গা করে নেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে।
এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সর্বদাই সে সক্রিয়।

জাতীয় টেলিভিশন বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন তিনি।এছাড়াও এটিএন বাংলা ❝ডিবেট ফর ডেমেক্রেসি❞ ছায়া সংসদ বিতর্কে আনন্দ মোহন কলেজ চ্যাম্পিয়ন দলের দলনেতা ছিলেন তিনি। জাতীয় পর্যায়ের বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার দায়িত্ব পালন করছেন আনন্দ মোহন কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে।
আনন্দ মোহন কলেজে অধ্যয়নরত
নেত্রকোণা জেলার ১০টি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ❝নেত্রকোণা জেলা স্টুডেন্টস এসোসিয়েশন,আনন্দ মোহন কলেজ❞এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তির পর তিনি বলেন,একজন দেশপ্রেমিক শিক্ষার্থী হিসেবে, সংকটে-সংগ্রামে-সর্বাগ্রে শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও বাংলাদেশের গণতন্ত্র-স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে দল থেকে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ ঈমানদারিত্বের সাথে আপোষহীনভাবে দল ও দেশের স্বার্থে পালন করতে আপ্রাণ চেষ্টা করব।সকলের দোয়ায় পথ চলতে চাই।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন