বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা মোবাইল নিয়েছে দুর্বৃত্তরা, রংপুরে চিকিৎসাধীন দুর্গাপূজার নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিজিবির মতবিনিময় কুড়িগ্রামের উলিপুরে নাতির হাতে দাদা খুন! ঘাতক আটক কুড়ি হাজার টাকায় মাদক কারবারির গাড়ি ছেড়ে দেয় পুলিশের এসআই অলিউল কুড়িগ্রামে ৮৩৬ নারীকে পূজার আনন্দ উপভোগ করতে শাড়ি বিতরণ কুড়িগ্রামের রৌমারীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী-সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ প্রভাষক শহিদুল কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার কুড়ি সদস্যের কমিটিতে ত্যাগী নেতা-কর্মীরা উপেক্ষিত—বিক্ষোভকারীদের অভিযোগ কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ কুড়িগ্রামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে- অধ্যাপক মমতাজ

ঈশ্বরগঞ্জে বোরো ধানের সমলয় প্রদর্শনীর ফসল কর্তন ও মাঠ দিবস পালন

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৮৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি রবি মৌসুমে ডিআই কর্তৃক বোরো ধানের সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এডব্লিউডি এবং পরিমিত সার ব্যবহারে ‘খামারি’ মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে প্রদর্শনী ট্রায়ালের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

(৫ মে) রবিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়াপাঁচাশি গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোছা: নাছরিন আক্তার বানুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সাবেক সদস্য পরিচালক (শস্য)বিএআরসি ও ক্রপএক্সপার্ট জোনিং প্রকল্পের ডা. মো. আজিজ জিলানী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উদ্ভিদ সংরক্ষণ উইং এর পরিচালক মো. আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক বিনা ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের
সনিয়র স্পেশালিষ্ট(জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ) ডা. মো. মনোয়ার করিম খান, বিএআরসি মৎস্য বিভাগের সদস্য পরিচালক অজিত কুমার চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান,ইউপি চেয়ারম্যান আজিজুল হক ভূঞা মিলন, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াহেদ খান,কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী, উপসহকারী কৃষি অফিসার আলী আকসার খানসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শতাধিক কৃষক-কৃষাণী, ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান বলেন,
উপজেলায় ৫০ একরের সমলয় প্রদর্শনীতে মোট কৃষকের সংখ্যা ৬৫ জন। উক্ত সমলয়ে ২ একরে এডব্লিউডি কৃষক ৮ জন এবং ২ একরে নন এডব্লিউডি ৬ জন কৃষককে ট্রায়াল স্থাপন করা হয়েছে। একই সমলয়ে ১০ শতাংশ জমিতে খামারি অ্যাপের মাধ্যমে সার প্রয়োগ এবং ১০শতাংশ জমিতে কৃষক চর্চার মাধ্যমে সার প্রয়োগের ট্রায়াল স্থাপন করা হয়েছে। এতে কৃষক ব্যাপক লাভবান হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন