রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ

পরকীয়া প্রতিরোধে আইন চেয়ে ভুক্তভোগী স্বামীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯৮০ বার পড়া হয়েছে

পরকীয়া প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক স্বামী। এ সময় স্ত্রীর পরকীয়ার কারণে মারপিট ও নির্যাতনের বিবরণ তুলে ধরে নিজের দাম্পত্য সংসারের নানা অভিযোগ বিষয়ে প্রশাসনের কাছে বিচারের দাবি জানান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের করেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১ নম্বর সাতপুয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী এলাকার বাসিন্দা মো: সাগর আহম্মেদ।

তবে বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা বসবাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

সংবাদ সস্মেলনে ভুক্তভোগী স্বামী লিখিত বক্তব্যে বলেন- ২০১৮ সালে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাদের দাম্পত্য সংসারে ৩ বছরের একটি ছেলে সন্তান আছে। বিয়ের পর আমি আমার স্ত্রীকে নিজের টাকা খরচ করে ডিগ্রী পাশ করিয়েছি। এরই মাঝে শাশুড়ী ক্যান্সারে আক্রান্ত হলে পরিবারকে সাপোর্ট করতে আমার স্ত্রী আম্বালা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট অফিসার হিসাবে চাকরিতে যোগদান করে। সেখানে চাকরির সুবাদে রিয়াদ নামের এক কলিগের সঙ্গে অবৈধ পরকীয়া জড়িয়ে যায়। বিষয়টি আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টনকে জানালে তিনি অভিযোগ আমলে না নিয়ে তার লোকজন নিয়ে উল্টো আমাকে মারধর করে। এ ঘটনায় আম্বালা ফাউন্ডেশনে লিখিত অভিযোগ করায় বর্তমানে তারা আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে। বিষয়টি অবহিত করে গত ২৫ ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

সংবাদ সম্মেলনে সাগর আহম্মেদ আরও বলেন, আমি পরকীয়ার প্রতিবাদ করে বর্তমানে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। বর্তমান সমাজে আমার মত আরও অনেকেই এ নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সম্মানের ভয়ে অনেকেই তা প্রকাশ করে না বা করেও আমার মত নির্যাতনের শিকার হয়। এ অবস্থায় আমি চাই পরকীয়ার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে একটি আইন করা হোক, যে আইনে সুনির্দ্দিষ্ট ধারায় শাস্তি নিশ্চিত করা হবে। এই আইনকে দেশের মানুষ সম্মান করবে এবং যারা পরকীয়া করবে, তারা ছেলে বা মেয়ে যেই হোক। তারা সবাই যেন এই পরকীয়া আইনকে সবাই ভয় পায়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ৩ বছরের ছেলে সন্তানসহ ছোট ভাই সজীব ইসলাম, প্রতিবেশি রাসেল আহম্মেদ, মঞ্জুরুল ইসলাস প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন