বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

ময়মনসিংহে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ মাদক কারবারি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁওয়ে র‍্যাব-১৪ এর অভিযানে ৯৬ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ মাদক কারবরি মোঃ রাজা মোল্লা(৩৪) গ্রেফতার হয়েছে।

র‍্যাবের একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকার ঢালী ভবনের বিপরীতে গফরগাঁও টু ভালুকা সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে মিনি কাভার্ড ভ্যান সহ ড্রাইভারকে আটক করে। র‍্যাব ১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে তাকে জিজ্ঞাবাদে বেরিয়ে আসে চানচঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদ করার পর কাভার্ড ভ্যানের মধ্যে অবৈধ মাদক দ্রব্য গাঁজা থাকার কথা  স্বীকার করে আটককৃত রাজা মোল্লা।

তার দেওয়া তথ্যে মতে মিনি কাভার্ড ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৯৬ (ছিয়ানব্বই) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ উদ্ধার বহনে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যান ও ০১ টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় র‍্যাব। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য গাঁজার আনুমানিক বর্তমান বাজার মূল্য১৯,২০,০০০/-(উনিশ লক্ষ বিশ হাজার) টাকা।

আটককৃত মাদককারবারি রাজা মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত আলামত সহ ময়মনসিংহের ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন