সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

ঈশ্বরগঞ্জে ভাড়া-নৈরাজ্য ঠেকাতে ১৩ যানবাহন ডাম্পিং, জেল-জরিমানা

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

অতিরিক্ত ভাড়া আদায় ও নৈরাজ্য থেকে যাত্রীদের মুক্তি দিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ রবিবার(৬ এপ্রিল) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ টি সিএনজি ডাম্পিং ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন। এর আগেও তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি সিএনজি ডাম্পিং ও ৭ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে রবিবার বিকেলে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ টি সিএনজি ডাম্পিং করেন। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১১৫ ধারা মোতাবেক এসিল্যান্ড মোট ৮টি সিএনজিকে ডাম্পিং করেন। এনিয়ে ইউএনও ও এসিল্যান্ড ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৩ টি সিএনজি ডাম্পিং করেন।

এছাড়া বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঈশ্বরগঞ্জ টু ঢাকা বাস কাউন্টারের ১ স্টাফকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর  ৭৯ ও ৮০ ধারায় ২০ টাকা জরিমানা করা হয়। এসময় ঈশ্বরগঞ্জ টু চট্রগ্রাম বাস কাউন্টারের অপর ১ স্টাফকে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৮০ ধারায় ১ মাসের  বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এসিল্যান্ড।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢাকাগামী মো. আমিনুল হক নামের এক যাত্রী বলেন,’ঈদে সুযোগে বুঝে যানবাহন চালকরা  দ্বিগুণ ভাড়া বাড়িয়ে দেয়। প্রশাসন এভাবে উদ্যোগ নিলে জনভোগান্তি কমে আসবে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন বলেন,’যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়  ও যানবাহনে নৈরাজ্য ঠেকাতে এ পর্যন্ত ৮ সিএনজি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ১ জনকে ২০ হাজার টাকা  জরিমানা এবং অপর এক জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ বলেন,’ যাত্রীদের ভোগান্তি কমাতে ও মহাসড়কে  যানবাহনের ভাড়া নৈরাজ্য ঠেকাতে সবমিলিয়ে ১৩ টি যানবাহনকে ডাম্পিং করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন