শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক

ঈশ্বরগঞ্জে সেই চেয়ারম্যানের বিচারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫০৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী সদস্যকে চুলের মুঠি ধরে জুতাপেটাকারী সেই ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। সোমবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সামনে প্রায় দুই ঘন্টাব্যাপী ওই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জানা যায়, উপজেলার ৯ নং উচাখিলা ইউনিয়ন পরিষদে গত ২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ এক সভা ডাকেন চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সভায় পরিষদের ৭. ৮. ৯ নং ওয়ার্ডের নারী সদস্য রোকসানা খাতুন অপর এক সদস্য রফিকুল ইসলাম রাকিবুলকে মোবাইলে গালিগালাজ করার মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই আলোচনায় রোকসানার বিচার চান রাকিবুল মেম্বার। পরে সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে চেয়ারম্যান সেলিম খান নারী সদস্য রোকসানাকে ভৎর্সনা করেন এবং ক্ষমা চাইতে বলেন। এসময় রোকসানা একতরফা তাকে দোষারোপ না করার জন্য চেয়ারম্যানকে বলেন। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হলে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চেয়ারম্যান সকলের সামনেই রোকসানার চুলের মুঠি ধরে পায়ের জুতা খুলে পিটিয়ে আহত করে। এসময় রোকসানা ও চেয়ারম্যানের লোকজনের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে স্থানীয়রা তাদেরকে থামিয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানকে আসামি করে থানায় মামলা দায়ের করেন রোকসানা।

এদিকে নারী সদস্য রোকসানাকে মারধর ও শ্লীলতাহানি করায় সেই চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিচারের দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে স্থানীয়রা। সোমবার দুপুরে দুই ঘন্টাব্যাপী ওই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

অপরদিকে বিক্ষোব্ধ জনতা সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজট তৈরি হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাদের দাবি দাবা দেখবে বলে আশ্বস্ত করলে অবরোধ ছেড়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন