বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নেওয়ার অভিযোগ নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী

দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৪৬ বার পড়া হয়েছে

১৮ জানুয়ারী ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবৈধভাবে হস্তক্ষেপ করা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ’র সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে দীর্ঘ শুনানি শেষে ২৭-কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী- ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন।

এ ঘোষণা মুহুর্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আসা মাত্রই উঁকি দিয়ে ওঁত পেতে থাকা নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে বলে জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা জামায়াতের একাধিক নেতাকর্মী।

সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের পথে এগিয়ে থাকা- এগিয়ে যাওয়া ব্যারিস্টার সালেহীকে থামাতে অবৈধ হস্তক্ষেপ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ। এরপর খুব দ্রুত সেই অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে আপিল করেন ব্যারিস্টার সালেহী। সেখানেই দীর্ঘ শুনানি পূর্বক রায় আসে ব্যারিস্টার সালেহীর পক্ষে। এতে বেজায় খুশি কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের ভোটার ও জামায়াত শিবিরের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে। এ যেন বিজয়ের হাসি হাসছে আসন জুড়ে। দোয়া সহ সবধরনের সহযোগিতা চেয়েছে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন