বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত

চোর সন্দেহে পিটিয়ে হত্যা জঘন্যতম অপরাধ চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮০১ বার পড়া হয়েছে

চোর সন্দেহে কুড়িগ্রাম সদর উপজেলায় এক অজ্ঞাতনামা যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় আসলে চোর সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত না করে উত্তেজিত জনতা তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে। চরমভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে। কাউকে পিটিয়ে মা-রা একদম সঠিক নয়।

খবর পেয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রচলিত আইনে কাউকে আটক করা হলে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করার বিধান থাকলেও এক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা আইনবহির্ভূত ও গুরুতর অপরাধ বলে মনে করছেন সচেতন মহল।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা স্পষ্টতই আইনের লঙ্ঘন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে সিআইডিসহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন স্তরে জানানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন