বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭ ভূরুঙ্গামারীতে চায়ের আড্ডার আড়ালে অনৈতিক কাজের উদ্দেশ্যে ভাড়ায় এনে গণধর্ষণ: পৃথক ঘটনায় আটক-২ ভূরুঙ্গামারীর দূর্গম চরে পতিতাবৃত্তি, অশ্লীল নাচ, মাদক ও জুয়ার আসর গুড়িয়ে দিলো পুলিশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার দয়িত্বশীল সমাবেশে অ্যাড: আতিকুর ভূরুঙ্গামারীর মুগ্ধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটক-১, ম্যানেজার পলাতক

ধলাই খালবাসী পেল স্বপ্নের সেতু

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের খালবলা বাজার হতে শ্রীফলতলা এলাকার
অবহেলিত ধলাই খালবাসী পেল স্বপ্নের সেতু। ধলাই খালের উপর নির্মিত গার্ডার সেতুর উদ্বোধন করা হয়েছে।
(৬ এপ্রিল) শনিবার দুপুরে সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এ সেতুর শুভ উদ্বোধন করেন।
জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৯৪ লক্ষ ১৮হাজার ৪০৩ টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ বিশিষ্ট এই সেতুটি খালবলা বাজার হতে শ্রীফলতলা রাস্তায় ধলাই খালের উপর নির্মান করা হয়। মেসার্স তাইফা কনস্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠান এ ব্রিজের নির্মান কাজ সম্পন্ন করেছে।
সেতুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, আঠারবাড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল, ঠিকাদার শরাফত মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন