মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত

নান্দাইলে প্রতিবেশী যুবকের লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮০৩ বার পড়া হয়েছে

মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ির পাশে নদীর পাড়ে, ধানের বীজতলা (জালাপাট) দেখতে যাওয়ার সময় প্রতিবেশী যুবকের লাঠির আঘাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঘঠনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামে।খোঁজ নিয়ে জানাযায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের নরসুন্দা নদীর পাড়ের সুলতান মিয়ার ছেলে বুলবুল (৩৫) এর কাঠের লাঠির আঘাতে প্রতিবেশী আব্দুল হেলিম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত যুবক বুলবুলকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল হেলিম শুক্রবার মসজিদে ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে নদীর পাড়ে বোরো ধানের বীজতলা দেখতে যায়। হঠাৎ বুলবুল কাঠের লাঠি নিয়ে ধাওয়া করে। পরে আব্দুল হেলিম ধাওয়া খেয়ে বোরো ধানের বীজতলায় পড়ে যায়। সেখানে বুলবুল তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা লোকজন বুলবুলকে আটকে করে পুলিশ কে অবগত করলে, পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং বুলবুলকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান বুলবুল মানসিক ভারসাম্যহীন।আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (রেনু) বলেন, ‘লাঠির আঘাতে বৃদ্ধের মৃত্যু হয়। অভিযুক্ত বুলবুল মানসিক ভারসাম্যহীন রোগী বলে শুনেছি।’নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন