বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন মুক্তাগাছায় বিএনপি প্রার্থীর ব্যাপক গণসংযোগ শুনানি পূর্বক আগামী ১৭ জানুয়ারী রায়ের দিন ধার্য করা হয়েছে স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেতাকর্মীদের নিয়ে ‘মুজিব’ দেখলেন সাফির উদ্দিন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৭৭৭ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি নেতাকর্মীদের সাথে নিয়ে ঈশ্বরগঞ্জ সোনালি টকিজে গিয়ে দেখলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাফির উদ্দিন আহমেদ। গত মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার শো-তে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সিনেমাটি দেখেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক একে এম সাইফুল ইসলাম, রাজিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মোতাব্বিরুল ইসলাম, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ জিএস মোখলেসুর রহমান মানিক, এজিএস আবু বাহারুল আলম মজনু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক শিক্ষা ও পাঠাগার বিষয় সম্পাদক আলামিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীবৃন্দ।

সিনেমা দেখার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমেদ বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ছিল একটি সংগ্রামী জীবন। ‘মুজিব-একটি জাতির রুপকার’ সিনেমায় বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্ম ইতিহাস জানতে ও দেখতে পারবে। বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বাজি রেখে প্রাণপণ সংগ্রাম চালিয়ে গিয়েছেন তিনি। কিছু স্বাধীনতাবিরোধী মানুষও যদি এই সিনেমা দেখে তাহলে তাদের ভুল ভেঙে যাবে। স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট একদিনে সূচিত হয়নি। সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সংগ্রামী জীবন ও নানা আন্দোলন-সংগ্রামের চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে। কর্মীদের নিয়ে এসে সিনেমা দেখলাম। আমি আহ্বান করব সব শ্রেণিপেশার মানুষ যেন এই সিনেমাটি ভালভাবে উপভোগ করে।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন