শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা

পুলিশের বিশেষ অভিযানে ঈশ্বরগঞ্জে গ্রেপ্তার ১১

রাকিবুল ইসলাম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৭১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।

বুধবার (০৮ জানুয়ারি) অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান ওই ১১ আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সকলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত কাজী নূরুল হকের ছেলে কাজী মাহাবুবুল হক নাহিন (৩১) কে ৫০ পিস ইয়াবা সহ, দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত চানহর আলীর ছেলে নয়ন মিয়া (৩৭), ওয়ারেন্টভুক্ত সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের শাহেদ আলীর ছেলে হান্নান মিয়া (৪৫), ঝিগাতলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী আনিছা আক্তার (৬০), ছেলে আবুল কালাম (৩৫), জাটিয়া ইউনিয়নের সুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫), আনিস মিয়া (৩০), দানেশ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫২)।

এছাড়াও সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০), মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হাসান নয়ন (৩৬) কে রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার এগারো আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন