শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চার উপজেলায় চব্বিশ কোটি টাকার কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ৪ বছরেও চালু হয়নি কুড়িগ্রামের উলিপুরে পাঁচপীর বাজারে গ্রামীণ বাজার ছাউনি ও ওয়াশ ব্লকের উদ্বোধনসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালিত কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত

ব্যাংকের ভিতরে টাকা গুনে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬৭ বার পড়া হয়েছে

ব্যাংকের ভিতরে টাকা গুনে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিলেন প্রতারক চক্র

ময়মনসিংহ প্রতিনিধব
ময়মনসিংহের ভালুকায় ব্যাংক থেকে তুলার পর গুনে দেয়ার কথা বলে শিখা রানী (৩৫) নামে এক নারীর ৮০ হাজার টাকা প্রতারণা করে নেয়ার অভিযোগ উঠেছে।

প্রতারণার শিকার শিখা রানী উপজেলার ভায়াবহ গ্রামের মানিক চন্দ্র দাসের স্ত্রী।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী ব্যাংক ভালুকা শাখায় এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার শিখা রানীর ভাস্য, মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে সোনালী ব্যাংক ভালুকা শাখায় অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন। জানুয়ারী মাসে জেলার গফরগাঁওয়ে বিয়ের হওয়া কথা। তাই, তিনি টাকা তুলতে সোনালী ব্যাংকে যান। সেখানে গিয়ে এক লাখ ৫ হাজার টাকা তুলেন। এসময় ব্যাংকে একাধিক প্রতারক গুনে দেওয়ার কথা বলে ওই নারীর হাত থেকে টাকাগুলো নেন। পরে টাকা গণনা শেষে প্রতারক চক্র ওই নারীর হাতে টাকা দিয়ে দেন। টাকা নিয়ে শিখা রানী জুয়েলারী দোকানে গিয়ে আবারও টাকা গুনে ৮০ হাজার টাকা কম পান। পরে সাথে সাথে ব্যাংকে এসে বিষয়টি জানান।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের ভিতর থেকেই ওই নারীর টাকা প্রতারকরা নিয়ে গেছে।

সোনালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ঘটনাটি জানার সাথে সাথেই পুলিশকে অবহিত করেছি। পরে পুলিশ এসে ব্যাংকের সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে।

এবিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে প্রতারকদের চিন্হিত করার চেষ্টা চলছে। প্রতারণার শিকার ওই নারীকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।

হামিমুর রহমান
ময়মনসিংহ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন