শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশেষ তরবিয়ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার হযরত সুমাইয়া (রা.) আদর্শ মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসন্ন রমজানের গুরুত্ব ও ফজিলত সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই আলোচনা সভার আয়োজন।

হযরত কারী বেলাল হোসেন সুরে বেলালী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোজাম্মেল হক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আইনুল হক। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের আমল, তাকওয়া এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. মনিরুজ্জামান। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি জাকির হোসাইন। মোনাজাতে পবিত্র রমজানের বরকত কামনা করা হয় এবং সকল মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন