রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

ময়মনসিংহে ভোর হয়ে যাওয়ায় প্রাইভেটকার-গরু রেখে পালাল চোর

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৪১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে গরুসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এখন পর্যন্ত গরু বা প্রাইভেটকার মালিক কাউকে খোঁজে পাওয়া যায়নি।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের দশালিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সকালের দিকে উপজেলার দশালিয়া নামক বিকট শব্দ হয়। এসময় স্থানীয় একজন এসে দেখতে পারেন সড়কের মাঝখানে একটি সাদা রঙের প্রাইভেটকার দাঁড়িয়ে আছে। সড়কের পাশে মাটিতে পড়েছিল একটি গরু। পরে তিনি চিৎকার দিলে বেশ কিছু লোকজন ছুটে এসে দেখেন প্রাইভেটকারের লোকজনকে খোঁজাখোঁজি করেন। তবে, কাউকে পাওয়া যায়নি। তবে, প্রাইভেটকারের ভেতরে পেছনের সিটে গোবর ও খড় ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গরু ও প্রাইভেটকার উদ্ধার থানায় নিয়ে যায়।

এবিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ চোরের দল গরু চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাওয়ার সময় ভোর হয়ে যায়। পরে কোন উপায় না দেখে গরু ও প্রাইভেটকার রেখে চোরের দল পালিয়ে যায়। এখন পর্যন্ত কোন দাবিদার পাওয়া যায়নি। তাছাড়া, চোরচক্রটির সন্ধান চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন