বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে শিবিরের আয়োজনে জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা অনুষ্ঠান বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে
Oplus_131072
ময়মনসিংহ ভবন মালিক, ডেভেলপার, স্থপতি, প্রকৌশলী ও প্ল্যানার অ্যাসোসিয়েশনের সঙ্গে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ময়মনসিংহ গণপূর্ত ভবন চত্বরে এই মতবিনয় সভা আয়োজন করা হয়।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সাংসদ মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ হল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সংস্থা যা ময়মনসিংহ শহর ও আশেপাশের এলাকার পরিকল্পিত উন্নয়নে কাজ করবে। একই সাথে অপরিকল্পিত নগরায়ন রোধ, আধুনিক ও দুর্যোগ সহনশীল নগর গড়ে তোলা এবং পরিবেশ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার কাজ করবে। প্রাচীনতম এই শহরকে বাসযোগ্য ও আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার জন্য এই শহরের প্রত্যেকটি নাগরিকের একান্ত আন্তরিকতার প্রয়োজন।  আমরা যদি সকলেই আমাদের নিজেদের শহরকে ভালোবেসে যার যার অবস্থান থেকে কাজ করি তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে আমরা একটি  সুপরিকল্পিত শহর উপহার দিতে পারব।
সভাপতির বক্তব্যে মউকের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো পরিকল্পিত নগরায়ন, ভূমির সঠিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং আধুনিক নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা।  সুপরিকল্পিত নগর গড়ে তুলার লক্ষ্যে আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে। আজকের এই সভার অন্যতম কারণ হচ্ছে ময়মনসিংহ শহরকে বসবাসযোগ্য ও সুপরিকল্পিত শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে সে বিষয়ে আপনাদের পরামর্শ ও মতামত গ্রহণ করার জন্য। এই শহর আপনার, আমার, সবার আসুন আমরা সবাই মিলে এই শহরকে একটি সুন্দর,পরিকল্পিত ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলি।
মতবিনয় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, বিল্ডিং কন্সট্রাকশন কমিটির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন