মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বোকাইনগরে জলবদ্ধতা নিরসনে সমাজসেবক আনিসুর রহমানের মহতী উদ্যোগ এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত

আরিফ আহাম্মেদ
  • আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে
“মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য ” প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) জেলা প্রশাসন এর নিদের্শক্রমে  ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার  এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি বিশেষ কাউন্সিলিং সেশনের আয়োজন করা হয়।
কাউন্সিলিং সেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কারাগারকে কেবল একটি শাস্তিমূলক বন্দিশালা নয়, বরং একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলা। এছাড়া এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল মাদকাসক্ত কারাবন্দীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং নিয়মিত মোটিভেশনাল থেরাপির মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটানো। এর মাধ্যমে বন্দীদের অপরাধের পথ থেকে সরিয়ে, সুস্থ মানসিকতা তৈরি করে এবং প্রয়োজনীয় পুনর্বাসনের সুযোগ দিয়ে মুক্তির পর পরিবার এবং সমাজে একটি স্বাভাবিক ও মাদকমুক্ত জীবন যাপনের আলোয় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট বার্তা দেওয়া।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন