রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষা উপদেষ্টার বিবেকের মৃত্যু হয়েছে, ময়মনসিংহে শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে
শিক্ষা উপদেষ্টার বিবেকের মৃত্যু হয়েছে,
ময়মনসিংহে শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা
ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তে হতাহতের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ নিয়ে টাল বাহানাসহ করায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে ময়মনসিংহের সড়ক অবরোধ এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় শিক্ষা উপদেষ্টার বিবেক মারা যাওয়ায় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার গায়েবানা জানাজা পড়েন।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় অবোধ করে প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে গাঙ্গিনাপাড়  ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর জুলাই চত্বরে এসে আবারও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যেখানে সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হয়েছে সেখানে সকল পরীক্ষার্থীরা রাত তিনটার সময় পরীক্ষার স্থগিতের ঘোষণা পায়। এছাড়া মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের নিহতের পূর্ণতালিকা নিয়ে টালবাহানা করা হচ্ছে।
এসময় তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন। পরে তারা গায়েবানা জানাজাও করেন। আজকের মধ্যে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনেরও হুশিয়ারীও দেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন