রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান আর নেই

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১০৩৫ বার পড়া হয়েছে
সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। ছবি- ইন্টারনেট

সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান (৮২) আর নেই। গতকাল রোববার রাত ১১টার দিকে ময়মনসিংহ নগরের ধোপাখলা এলাকায় অবস্থিত একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল মতিউর রহমানের শারীরিক অবস্থা খারাপ হলে রাত সাড়ে ১০টার দিকে নগরের নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে দিবাগত রাত পৌনে তিনটার দিকে হাসপাতালের সামনে তাঁর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি জানানো হয়।

মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য নেতা-কর্মী ও সব শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মতিউর রহমান। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে মুক্ত ঘোষণা করা হয়। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর একুশে পদক পান মতিউর রহমান।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন