শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসএসসি ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা কুড়িগ্রামে বিজিবির অভিযানে আসামীসহ ৭৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা

হিট স্ট্রোক আপদ- আ শ মামুন

আ শ মামুন
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৪৬১ বার পড়া হয়েছে

হিট স্ট্রোক সমাচার

চারিদিকে হাহাকার
কার ঘাড়ে বসে তাই ভাবনা,
এই শুনি দিনাজপুর
তারপরে ফরিদপুর
সন্ধ্যায় হতে পারে পাবনা।

করোনাও এসেছিলো
শত প্রাণ নিয়ে গেলো
করোনার আতংক ভুলি নাই,
এখন তাপের পারদ খুব
দেখছি ভয়ংকর রূপ
আতংকে আছি সদা সর্বদাই।

ইন্না লিল্লাহ পড়ি রোজ
সংবাদদাতা ফেসবুক
হয় এ্যাক্সিডেন্ট নয় স্ট্রোকে বিদায়,
তবুও জীবন বাঁচাতে তাই
রোদে পুড়ে কাজে যাই
এছাড়া আমার আর কি উপায়।

সরকার টাইট এখন
যেতে মানা লন্ডন
গরমেই পড়ে আছি ঢাকা,
৪০ ডিগ্রি সেলসিয়াস
এতো নয় সিরিয়াস
আরে বাবা রোজি কর টাকা।

আমি শালা বোকা এক
কবিতায় নালায়েক
তবু খুলি সময়ের চোখ,
গরমে চরম রূপ
কাটি চুল দাঁড়ি গোপ
তবুও পাইনা শীতল সুখ।

হাইকোর্ট, সরকার
আমি কে আমি কার
চলিতেছে নিত্যই খেলা,
কি হবে, হবেনা
নেই কোন ধারণা
জল খাই জল করে ঘোলা।

এটা এক দুর্যোগ
এক হই এক জোট
দেশটারে বাঁচানো দরকার,
সুচিন্তিত মতামত
বিবেকের আদালত
খোলা রাখুন ওগো ভাই সরকার।

গরমের এই দিনে
বলে যাই জনে জনে
হওয়া চাই খুব সচেতন,
সাবধানে চলি পথ
এড়াতে সকল বিপদ
খোলা রাখি চোখ কান মন।

কোল্ড ওয়াটার নেগেটিভ
টিউবওয়েল পজেটিভ
ডিপ ফ্রিজে না রাখি ফল,
আইসক্রিম কম খাই
আদা চায়ে লেবু নাই
স্যালাইনে দেহে আনি বল।

মহামরি করোনা
ঠেকিয়েছি মন্দনা
সচেতন হলে কাটে বিপদ,
আসুন দেশবাসী ভাই
সেবা কাজে লেগে যাই
দূর হোক হিট স্ট্রোক আপদ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন