রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আনন্দ মোহন কলেজ শাখার নবীন বরণ অনুষ্ঠান গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ত্রিশালের সানকিভাঙ্গা বাজারে ইসলামী ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক)  মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রাম সদর সাব-রেজিস্ট্রার অফিসে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম নকল নবিশ মমিন গণভোটের জনরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ইউজিসির সমন্বয় সভা অনুষ্ঠিত শহীদদের অসম্পূর্ণ মিশন সম্পন্ন করে তবেই আমরা তৃপ্তিভোজন করব- মুফতি আলী হাসান উসামা দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির জুলাই পথসভসায়- নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

২৮ অক্টোবর ২০০৬ ‘পল্টন ট্রাজেডি’ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল বারী, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৬২৬ বার পড়া হয়েছে
২৮ অক্টোবর ২০০৬ 'পল্টন ট্রাজেডি' স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগরীর উদ্যোগে ২৮ অক্টোবর ২০০৬ ‘পল্টন ট্রাজেডি’ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়।
মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আকুয়া থানা শাখার আমীর ডাঃ আব্দুল আজিজের সভাপতিত্বে কোতোয়ালি সাংগঠনিক থানা শাখার আমীর ইঞ্জিনিয়ার আব্দুল বারী’র সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, বিশেষ অতিথি নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ২৮ অক্টোবর নিয়ে আমরা কোন লিফলেট বিতরণ করতে পারি নাই, কোন পোস্টার লাগাতে পারি নাই। গত বছর যখন আমরা পোস্টার লাগাতে যাই আমাদের কিছু ভাইকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রাতের বেলা উঠিয়ে নিয়ে যায়। খুব গোপনে আমাদের এই কাজগুলো করতে হয়েছে। আল্লাহ তায়ালার মেহেরবানীতে এখন আমাদের এই সুযোগ হয়েছে।
তিনি বলেন, ২৮ অক্টোবর আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের নিয়ে আমরা গত ১৭ বছর কোন প্রোগ্রাম করতে পারিনি। জুলাই বিপ্লবের পর সেই শহীদদের স্মরণে আমরা এখন অনুষ্ঠান করতে পারছি। ২৮ অক্টোবর জামায়াত-শিবির নেতা-কর্মীদের উপর পরিকল্পিতভাবে আক্রমণ চালিয়ে আমাদের ভাইদেরকে তারা শহীদ করেছে। চারজন ভাইকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে নির্মমভাবে জায়গায় মেরে ফেলেছে। এই গণহত্যা চালানোর মাধ্যমে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর বাড়ি ঘরে তারা হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন, অনেক এলাকায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। অনেক নেতা-কর্মীদের তারা জেলে ভরে দিয়েছিল। এ সকল নিপীড়নের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে। ইতোঃপূর্বে যারা শহীদ হয়েছেন, ২৮ অক্টোবর যারা শহীদ হয়েছেন এবং তারপরে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের কবুলিয়াত কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন
বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান সোহেল বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে আজকের এই দিয়ে পল্টন ময়দানে আওয়ামী লীগের নেতারা জামায়াত-শিবিরে নেতাদের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল। জামায়াত-শিবিরের উপর যে নির্যাতন হয়েছিল তার ন্যায় বিচার করতে হবে। আমরা কোন সংহিস প্রতিশোধ নিব না। ইসলামী বিপ্লবের মাধ্যমে এই পল্টন হত্যার বদলা নেয়া হবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবুল হাসান শামীম বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে আমাদের ভাইদের লগি-বৈঠা দিয়ে পিটিয়ে নিমর্মভাবে হত্যা করা হয়েছে। এই ট্রাজেডির সাথে জড়িত আওয়ামী লীগের নেতাদের ফাঁসির দাবি জানান। ২০২৪ সালের জুলাই বিপ্লবের বিজয়কে কাজে লাগিয়ে আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, আকুয়া থানা কর্মপরিষদ সদস্য মোঃ ফজলুর রহমান, ক্যান্টমেন্ট থানা আমীর আবু কাউসার, নায়েবে আমীর কামরুজ্জামান, কোতোয়ালি থানা সেক্রেটারি এমদাদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মহিউদ্দিন আল মুনীর, মিনার সাংস্কৃতিক সংসদের সভাপতি মীর জাহিদুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন