বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

৪৫০ কোটি ডলার ঋণ : আইএমএফ অনুমোদন করতে পারে আজ

অবারিত বাংলা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৪৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বোর্ড, বাংলাদেশের ঋণের অনুরোধ অনুমোদন করতে, নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আজ সোমবার আইএমএফ বাংলাদেশের জন্য ঋণ অনুমোদন করবে। বাংলাদেশে সরকার আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণের অনুরোধ করেছে।

রাহুল আনন্দের নেতৃত্বে একটি আইএমএফ দল প্রোগ্রামের বিশদ বিবরণ প্রণয়ন করতে গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর ঢাকা সফর করেন। এরপর আইএমএফ-এর ভাইস প্রেসিডেন্ট আন্তোয়েনেট মনসিও সায়েহ ১৪-১৮ জানুয়ারি বাংলাদেশ সফর করেন এবং তার সফরের সময় তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক অগ্রগতি প্রত্যক্ষ করেন।

ওই সময় তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্বে একটি প্রভাব ফেলেছে।

আইএমএফ -এর সাবেক অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেছেন, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, পরিকল্পনা মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং অন্যদের সাথে যে পরিদর্শন ও আলোচনা হয়েছে তা থেকে জানা যায়, এই বৈশ্বিক ঋণদাতা বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দেয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।
তিনি বলেন, আইএমএফ ঋণের প্রথম কিস্তি শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর আগে গণমাধ্যমকে বলেন, আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে ঋণ পাচ্ছি। বাংলাদেশের জন্য মোট ৪৫০ কোটি ডলার ঋণ দেয়া হবে। ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সাতটি কিস্তিতে এই পরিমাণ অর্থ ছাড় করা হবে।

এছাড়া, ৪৪ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ডলারের প্রথম কিস্তি ফেব্রুয়ারিতে দেয়া হবে। আর প্রতিটি ৬৫ কোটি ৯১ লাখ ৮০ হাজার ডলার করে ছয়টি সমান কিস্তিতে দেয়া হবে বাকি অর্থ, জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সূত্র জানিয়েছে, ঋণের সুদের হার, ম্যাচুরিটির সময় বাজারের হারের ওপর নির্ভর করবে। এছাড়া অর্থ মন্ত্রণালয় হিসাব করেছে যে এই হার প্রায় ২.২ শতাংশ হবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন