বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহিদের কবর জিয়ারত ও দোয়া করলেন ময়মনসিংহ মহানগর জামায়াত ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে কাউন্সিলিং সেসন অনুষ্ঠিত ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জাতীয় পর্যায়ের তুখোড় বিতার্কিক তানজিল আহমেদ তালুকদার ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সচেতন নাগরিকদের কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবার শীর্ষ স্থানীয় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিলএলসি ময়মনসিংহ শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩ টায় ময়মনসিংহ নগরীর ছোটবাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান শাখায় এই গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ শাখা প্রধান শামছুল হুদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব জোন মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন্ড সেকেন্ড ম্যান আব্দুল জলিল।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আনিছুর রহমান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি দেশের মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের এক অনন্য প্রতীক। প্রতিষ্ঠার শুরু থেকেই এই ব্যাংকটি শরীআহভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে এক সুদূরপ্রসারী ভূমিকা রেখে চলেছে। আপনাদের অফুরন্ত ভালোবাসা আর আস্থাই আজ ইসলামী ব্যাংককে দেশের ১ নম্বর ব্যাংকে পরিণত করেছে।
আজকের এই সমাবেশে এসে আপনাদের প্রাণবন্ত উপস্থিতি এবং ব্যাংকের প্রতি আপনাদের নাড়ির টানের কথা ভেবে আমি মুগ্ধ। আপনারা শুধু আমাদের গ্রাহক নন, আপনারা প্রত্যেকেই ইসলামী ব্যাংক পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আপনাদের কষ্টার্জিত আমানত রক্ষা করা এবং আপনাদের ব্যবসায়িক ও ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করাই আমাদের প্রধান ব্রত। আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদানস্বরূপ আপনাদের আস্থার মান অক্ষুণ্ণ রাখতে আমরা বদ্ধপরিকর। ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে আমরা প্রতিনিয়ত প্রযুক্তির আধুনিকায়ন এবং সেবার মানোন্নয়ন করে যাচ্ছি। আপনাদের যেকোনো গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা আমাদের ভুলত্রুটি শুধরে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়।
আজকের এই মঞ্চ থেকে আমি ইসলামী ব্যাংকের সকল সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী এবং মাঠপর্যায়ে নিরলস কাজ করে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসাই আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল জলিল বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আন্তর্জাতিক ব্যাংকিং এ গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। দেশের ব্যাংকিং এর সর্বমোট আমানতের ১০ ভাগ ইসলামী ব্যাংকে রয়েছে। বাংলাদেশে মোট রেমিট্যান্সের ২০ শতাংশ আসে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা ৩ কোটির অধিক। অন্যান্য ব্যাংকের সাথে এটির তুলনা করার সুযোগ নেই। আপনার অতীতের মতো আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ময়মনসিংহ গ্রাহক ফোরামের সভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, এই ব্যাংকটি বিগত ১৫ বছরে মাফিয়া সরকার এসআলমের মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছিলো। আজকে সেই শেখ হাসিনা কোথায়! আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তৎকালীন সময় ব্যাংকের অফিসাররা এসআলমের ভয়ে তটস্থ থাকতো। এখন আর সেই অবস্থা নেই। আমরা ইসলামী ব্যাংক রক্ষার জন্য রাজপথে সরব থেকেছি। আমাদের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। যেকোন ধরনের অপতৎপরতা রুখতে ব্যাংককে রক্ষার জন্য সব সময় আপনাদের পাশে চাই।

ব্যাংকের সম্মানিত গ্রাহক বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লাহ্ কায়সার বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গ্রাহক হিসেবে দু’টি কথা বলতে দাঁড়িয়ে আমার হৃদয়ে এক অদ্ভুত ভালোলাগা কাজ করছে। ইসলামী ব্যাংক শুধু আমার কাছে টাকা জমানো বা লেনদেন করার কোনো জায়গা নয়; এটি আমাদের আস্থার এক সুদৃঢ় ঠিকানা। দিনকয় আগের কথা বলছি, যখন আমার ব্যবসায় বেশ একটা কঠিন সময় যাচ্ছিল। পুঁজির অভাবে দিশেহারা হয়ে পড়েছিলাম, তখন এই ব্যাংকের দ্বারে এসে আমি যে আন্তরিক সহযোগিতা আর আপন করে নেওয়ার মানসিকতা পেয়েছি, তা সত্যিই ভোলার নয়। তারা শুধু একজন গ্রাহক হিসেবে নয়, একজন ছায়াসঙ্গীর মতো আমার পাশে দাঁড়িয়েছিল। তাদের সেই আন্তরিকতাই আমাকে আজ আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। শুধু আমি একা নই, আমাদের মতো লাখো সাধারণ মানুষের ছোট ছোট স্বপ্নগুলোকে ডানা মেলতে সাহায্য করেছে এই ব্যাংক। সততা, আমানতদারি আর সুদমুক্ত সেবার যে অনন্য দৃষ্টান্ত ইসলামী ব্যাংক স্থাপন করেছে, তা আমাদের মন জয় করে নিয়েছে যুগের পর যুগ।

গ্রাহক সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক এক্সিকিউটিভ আসাদুজ্জামান সোহেল, গ্রাহক মমতাজ বেগম, শাহাদাত হোসেন, মনিরুল ইসলাম আকন্দ, মোমেনা বেগম, মোঃ হাসানুজ্জামান, মাওলানা মঞ্জরুল হক, ময়মনসিংহ প্রেসক্লাবের সেক্রটারি আব্দুল কাইয়ুম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন