রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১০৯১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি জালের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১৩৭০ মিটারের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই সময় বিক্রেতা মাহবুব আলম(৩৫) কে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল। উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় থেকে জানা গেছে, ‘১৩৭০ মিটার অবৈধ কারেন্ট জাল করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। উপজেলায় মাছের প্রজনন ও বংশ বাড়াতে অবৈধ ও ক্ষতিকারক জাল ধ্বংস করার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। প্রচলিত আইন অনুযায়ী তাকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকার শর্তে মুক্তি দেওয়া হয়েছে। জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন