রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯৬৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

রবিবার (২৫জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনতার ঈশ্বরগঞ্জ’ এর অনুসন্ধানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জাটিয়া ও সরিষার ইউনিয়নের কুর্শিপাড়া ও বিজয়পুর এলাকার কাঁচা মাটিয়া নদে অবৈধ চায়না দুই দোয়ারী জাল ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের বিষয়টি জানতে পারে জনতার ঈশ্বরগঞ্জ টিম। পরে বিষয়টি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলকে অবহিত করলে তিনি রবিবার এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেলের নেতৃত্ব উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, দৈনিক দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি ও জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনে প্রতিষ্ঠিতা মো. এহছানুল হকসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।

এপ্রসঙ্গে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযানে সাতটি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। প্রতিটি জাল ৪৫ ফিট করে মোট ৩১৫ ফিট। যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে এধরণের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন