রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

ঈশ্বরগঞ্জে চুরি ও ছিনতাই ঠেকাতে সভাঃ পুলিশি টহল জোরদার

এহসানুল হক, স্টাফ রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৮৩৮ বার পড়া হয়েছে

অন্যান্য অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে এলেও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি ও ছিনতাই ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে বিভিন্ন বাসার তালা ও গ্রিল কেটে চুরি,গরু চুরি এবং

রিকশা,ইজিবাইক ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে। তাই চুরি-ছিনতাই ঠেকাতে অটোরিকশা ও সিএনজি চালকদের নিয়ে সচেতনতা মূলক সভা করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ মাজেদুর রহমান।

শনিবার(২০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোতে ওই সচেতনতা মূলক সভা করেন ওসি। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার (পরিদর্শক) ফরিদ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্য, ইজিবাইক ও সিএনজি চালক সমিতির নেতারা।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসাবাড়িতে চুরি,চালকদের মেরে অটোরিকশা-সিএনজি ছিনতাই,অজ্ঞান পার্টির সক্রিয়তা রোধ,কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকাতে সচেতনতা মূলক সভার পাশাপাশি পুলিশি টহল জোরদার, সিসিটিভি ফুটেজে বিশেষ নজর এবং বিটপুলিশিং কার্যক্রম বাড়াতে থানার পুলিশ পরিদর্শক,উপ-পরিদর্শকসহ সকল সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন,ঈশ্বরগঞ্জ উপজেলার প্রায় চার লক্ষ মানুষের বিপরীতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সাহায্য করতে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।তাই চুরি-ছিনতাই ঠেকাতে সচেতনতা মূলক সভা করা হচ্ছে। ঈশ্বরগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে পুলিশ ও প্রশাসনের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। চোর-ছিনতাইকারী এবং বিভিন্ন প্রতারক চক্রের সদস্যদের ধরতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে চুরি- ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূলে আমরা উপজেলার সাধারণ মানুষ, সুশীল সমাজ, সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার সহযোগিতা কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন