মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ ব্যবসায়ী ১মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল: জেলা জামায়াতসহ বিভিন্ন মহলের শোক শ্রমিকদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করুন মারামারির ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে মামমলা কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবির পলিটেকনিক সভাপতির উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান ১১ দলীয় জোটের ডাকে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩

ঈশ্বরগঞ্জে ছাত্রলীগের দুই কমিটি বিলুপ্ত ঘোষণা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১০৩৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি দুটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। আল-আমিন বলেন, বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দের প্রতি কিছু সমন্বয়হীনতার অভিযোগ ছিলো। সামনে যেহেতু জাতীয় নির্বাচন, তাই সমন্বয়হীন নেতৃত্ব থেকে বেরিয়ে এসে সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা বৃদ্ধির করতে এবং শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে এই কমিটি দুটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি হবে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত আহ্বান করা হচ্ছে । সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন