বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রামে কোচিংয়ে গিয়ে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌমিক,সন্ধান চায় পরিবার কুড়িগ্রামের ফুলবাড়ী-রাজিবপুরে মাদকসহ জুয়া খেলায় ৯ জনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ লাখ টাকায় নিয়োগের অভিযোগ, আত্মগোপনে সুপার কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় ৯১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ময়মনসিংহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনার অনুষ্ঠিত বিজ্ঞানাগার না থাকলেও তিন ল্যাব সহকারী নিয়োগ: মাদ্রাসায় নিয়োগের বৈঠক হয়েছে ইটভাটায়, নিয়োগ বাতিলের দাবী নিরাপদ ও টেকসই আবাসন গড়ার প্রত্যয় বিশ্ব বসতি দিবসে র‍্যালী ও আলোচনা অবরুদ্ধ মানবেতর জীবনাবসনে কুড়িগ্রাম পৌর নাগিকের আকুতি: কর্তৃপক্ষ নিরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত- ৭

সাগর হত্যা-অস্ত্র মামলায় ময়মনসিংহে দুই আ’লীগ নেতাসহ ৩ জন কারাগারে

হামিমুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাগর হত্যায় ২ জন ও অস্ত্র মামলায় গ্রেফতার এক আওয়ামীলীগ নেতাসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সাগর হত্যা মামলায় মহানগর আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মসিকের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সাগর (৩৮) ও মনির সিকদার (৩৯)। অস্ত্র মামলায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও মসিকের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাসকে (৩৭) কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে গ্রেফতার তিন জনকে আদালতে তুলা হলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৭ অক্টোবর) ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় কক্সবাজার জেলার সদর থানার জামান সি হাইটস হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

তিনি বলেন, ওই দিন দুপুরে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সাবাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাবাস তার হেফাজতে থাকা দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দিলে পুলিশ তা জব্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র মামলার পর তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করলে গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন ওরফে সাগর (২৪) নিহত হন। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে।

এ ঘটনায় পুলিশ গত ২৪ জুলাই বাদি হয়ে ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় আবু বক্কর সিদ্দিক সাগর ও মনির সিকদারকে আদালতে পাঠায় ডিবি পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন