বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিপূর্ণ কুড়িগ্রামকে অশান্ত করতেই শহীদ মিনারে রং কুড়িগ্রামে মাদকসহ পৃথক ঘটনায় আটক ১৯ কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশি কৃষককে দীর্ঘ ৮ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফ সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল কুড়িগ্রামের রৌমারীতে বড়ই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ধানখেতে দাঁড়িয়ে কপ-৩১ সম্মেলনে কৃষকদের ছয় দফা দাবি কুড়িগ্রামে জামায়াতের জেলা আমীরের শপথ ও শূরা নির্বাচন অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেলেন কুড়িগ্রামের মেধাবী ৩ শিক্ষার্থী কুড়িগ্রামে মোটরসাইকেলসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে পুড়ে ৬ দোকানের ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ত্রিশালে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুল বারী, ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৮০ বার পড়া হয়েছে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ষ্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স’ এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় গত ১০-১২ জুন ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রাক লার্ণিং সেন্টারে অনুষ্ঠিত স্থানীয়করণ কর্মশালার শেষ দিনে ত্রিশাল উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। সভায় স্থানীয়করণ কর্মশালার বিষয়বস্তু পর্যালোচনা সহ গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অর্জন, পরবর্তী করনীয় সহ জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।

তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা ,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য অ্যাডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। ষ্টিয়ারিং কমিটির সদস্য ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর ব্যবস্থাপক ও ষ্টিয়ারিং কমিটির সমন্বয়কারী মৃনাল কান্তি চক্রবর্তী এবং সহায়তা করেন উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ। আলোচনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, শিক্ষা অফিসার মো: আলী সিদ্দিকী, রওশনআরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার, তৃনমুল নারী নেত্রী মাহমুদা সুলতানা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তানজুম মোস্তফা অর্ণা প্রমুখ। সভায় সরকারী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী ও যুব প্রতিনিধিসহ ষ্টিয়ারিং কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন। উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভ‚মিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন