বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করবো না- ডাঃ শফিকুর রহমান আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কুড়িগ্রাম কলেজ মাঠের জনসভা সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাপতিত্বে বৈদেশিক পোস্টাল ভোট বাক্স সিল গালা করা হয় মাহে রমজান উপলক্ষে তরবিয়তি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর আহ্বায়কসহ ২০জন জামায়াতে যোগদান তৃণমূল পর্যায়ে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা স্থানীয়করণ বিষয়ক সচেতনতামূলক কর্মশালা দীর্ঘ শুনানি শেষে সকল কল্পনার অবসান ঘটিয়ে ব্যারিস্টার সালেহীর পক্ষে রায় দিয়েছে নির্বাচন কমিশন

ঈশ্বরগঞ্জে শ্রমিকের টাকা নিয়ে গেল প্রতারক

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২১৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্রকল্পের) শ্রমিকদের পারিশ্রমিকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ নিয়ে ভুক্তভোগী শ্রমিক গতকাল সোমবার সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা যায়, গত (২২ জানুয়ারি) রোববার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের ২০ দিনের পারিশ্রমিক দেওয়া হয়। মোবাইল ব্যাংকিং নগদ সেবার মাধ্যমে শ্রমিকদের ২০ দিনের পারিশ্রমিক হিসেবে ৮ হাজার করে টাকা দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় মোবাইল ফোনের দুটি নম্বর থেকে শ্রমিকদের মোবাইল নম্বরে ফোন করা হয়। প্রতারক চক্রের সদস্য শ্রমিকদের বলে- আরও টাকা আসবে, ওটিপি কোড নম্বরটি যেনো বলা হয়। ওটিপি কোড নম্বর বলতেই টাকা তুলে নেয় চক্রের সদস্যরা।

উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের মো. দিলু মিয়া, জমিলা বেগম, রোকেয়া আক্তার, রাজিব মিয়া, হেলাল উদ্দীনসহ অন্তত সাত জনের টাকা প্রতারক চক্র হাতিয়ে নেয়। গতকাল সোমবার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে মো. দিলু মিয়া গত সোমবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভুক্তভোগীরা জানান, শ্রমিকদের মোবাইল একাউন্টে টাকা গেছে এটি অফিসের লোকজন ছাড়া কেউ জানে না। টাকা হাতিয়ে নেওয়ার পেছনে কর্তৃপক্ষই জড়িত। তারা নিজেদের পারিশ্রমিকের টাকা ফেরত চান।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমরাও চাই প্রতারকচক্র শনাক্ত হোক। সাতজনের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আরও কারো টাকা নিয়ে গেছে কিনা তা বলা যাচ্ছে না। টাকা ছাড় হওয়ার বিষয়টি নগদ কোম্পানী ছাড়া বাইরের কেউ জানেনা। এর সঙ্গে নগদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন’।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ‘পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, থানায় জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে’।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন