শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

কটিয়াদীতে ধার করা টাকা চাওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীর জীবন গেল

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৭৪৮ বার পড়া হয়েছে

কটিয়াদীতে ধার করা টাকা চাওয়াকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষার্থীর জীবন গেল।

কিশোরগঞ্জের কটিয়াদীতে পাওনা টাকা ফেরত চাওয়ায় মো. জিদনি মিয়া ( ১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যু বরণ করেন। নিহত জিদনি কটিয়াদী পৌরসভার এলাকার ভরারদিয়া গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে ও কটিয়াদী সরকারি কলেজের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, নিহত জিদনির তিন ভাই প্রবাসে থাকেন। চরিয়াকোনা গ্রামের রতন মিয়ার ছেলে ফয়সাল আত্মীয়তার সুযোগে বিশেষ প্রয়োজনে নিহতের ভাই প্রবাসী ছালামিনের নিকট বেশ কিছু দিন পূর্বে ৫০হাজার টাকা ধার নেয়। সম্প্রতি ছালামিন প্রবাস থেকে বাড়িতে আসার পর ফয়সালের নিকট পাওনা টাকা ফেরত চায়। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। এতে ফয়সাল টাকা না দিয়ে উল্টো এর প্রতিশোধ নেয়ার হুমকী দেয়।গত বুধবার দিবাগত রাতে জিদনি তার বাড়ির পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করার সময় ফয়সালের এক সঙ্গী তাকে ডেকে বাড়ির অদুরে নির্জন স্থানে নিয়ে যায়। জিদনি সেখানে যাওয়ার সাথে সাথে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে দুর্বত্তরা পালিয়ে যায়।
জিদনিকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন ময়না বাদী হয়ে ফয়সালসহ ৯জনকে এজাহার নামীয় এবং কতক অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আসামিদেরকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন