রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় কণ্ঠকে বৈশ্বিক পরিসরে যুক্ত করতে সংলাপ অনুষ্ঠিত কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রাম-২ আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ প্রাণে রক্ষা: গাড়ি বিধ্বস্ত, আহত-৩ কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির ত্যাগী নেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা ও রক্তদূত ব্লাড ডোনার সোসাইটির নতুন কমিটি ঘোষণা এযাবৎকালের সর্ববৃহত সফল ইফতার মাহফিল করলো কুড়িগ্রাম জেলা জামায়াত ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিনের ২০তম শাখার উদ্ধোধন করলেন বিদ্যা সিনহা মিম সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহযোগিতা চাইলেন কুড়িগ্রাম-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার সালেহী ধানের শীষে ভোট চেয়ে প্রতিহিংসার রাজনীতি না করার অঙ্গীকার ময়মনসিংহ সদর আসনের বিএনপির প্রার্থীর কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী ডঃ আতিক মুজাহিদদের নেতৃত্বে সুবিশাল নির্বাচনী গণ-মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নান্দাইলে ৫ গ্রামকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

খাইরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পাঁচটি গ্রামকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গ্রামগুলো হলো- চন্ডীপাশা ইউনিয়নের চামারুল্লাহ, শেরপুর ইউনিয়নের ইলাশপুর, পৌরসভার গাঙ্গীনাপাড়, আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া ও নান্দাইল ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রাম।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নান্দাইল উপজেলা এরিয়া অফিসের উদ্যোগে আলোচনা সভা ও বাল্যবিবাহমুক্ত ঘোষণা ও উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়রুল আবেদিন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান সহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন দর্শকের মাঝে গিয়ে ‘বাল্যবিয়েকে না বলুন’ কার্ড হাতে নিয়ে উপস্থিত সকলকে উৎসাহিত করেন।

Please Share This Post in Your Social Media

আরও পড়ুন